মর্নিং বেল স্কুল দশমিনা
প্রাণি সম্পদ অফিস সংলগ্ন, দশমিনা, পটুয়াখালী
Text size A A A
Color C C C C

প্রতিষ্ঠানের ইতিহাস

ক্রমিক বিবেচ্য বিষয় বিস্তারিত তথ্য
1
প্রতিষ্ঠানের ইতিহাস

Morning Bell School, Dashmina

মর্নিং বেল স্কুল, দশমিনা উপজেলা একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে প্লে গ্রুপ থেকে ৫ম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। আমাদের লক্ষ্য হলো শিশুদের প্রাথমিক শিক্ষা জীবনের শক্ত ভিত্তি গড়ে তোলা।

আমরা বাংলা ও ইংরেজি মিডিয়ামের সমন্বয়ে পাঠদান পরিচালনা করি, যাতে শিক্ষার্থীরা মাতৃভাষায় দক্ষতার পাশাপাশি ইংরেজিতেও আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারে।

অভিজ্ঞ ও আন্তরিক শিক্ষকমণ্ডলীর তত্ত্বাবধানে নিয়মিত ক্লাস, মূল্যায়ন এবং সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ বিকাশ নিশ্চিত করা হয়।

আমাদের প্রতিষ্ঠানের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো— স্বল্প খরচে মানসম্মত শিক্ষা প্রদান। আমরা বিশ্বাস করি, ভালো শিক্ষা সবার অধিকার, তাই অভিভাবকদের সাধ্যের মধ্যে থেকেই উন্নত শিক্ষাসেবা দেওয়ার চেষ্টা করি।

 
 
Add

পোলিং

মতামত